© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ৩৮৪৮ মামলা ডিএমপির

শেয়ার করুন:
ট্রাফিক আইন লঙ্ঘনে ২ দিনে ৩৮৪৮ মামলা ডিএমপির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৫ এএম | ১০ অক্টোবর, ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই দিনে ৩ হাজার ৮৪৮টি মামলা করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মঙ্গলবার ও বুধবার (০৭ ও ০৮ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। এ ছাড়া ৮৮৮টি গাড়ি ডাম্পিং ও ১৫৪টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এবি/এসএন

মন্তব্য করুন