© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই সনদের স্বাক্ষরকে ইতিবাচক দেখছে বিএনপি: রিজভী

শেয়ার করুন:
জুলাই সনদের স্বাক্ষরকে ইতিবাচক দেখছে বিএনপি: রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২০ পিএম | ১০ অক্টোবর, ২০২৫
বিএনপি আগামী ১৫ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১০ অক্টোবর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
 
রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের আগেই জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে এই বিষয়ে সিদ্ধান্তে আসা সম্ভব।

এসএস/এসএন

মন্তব্য করুন