© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বৃহস্পতিবার ঢাকাতে চার দফা জানাজা হবে খোকার

শেয়ার করুন:
বৃহস্পতিবার ঢাকাতে চার দফা জানাজা হবে খোকার
own-reporter
০৫:১৬ পিএম | ০৫ নভেম্বর, ২০১৯

আমেরিকায় মারা যাওয়া ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহে নিউইয়র্ক থেকে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবে। ওইদিন তার চার দফা জানাজা হবে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আজ মঙ্গলবার এই তথ্য জানান।

আমেরিকায় মারা যাওয়া ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহে নিউইয়র্ক থেকে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছাবে। ওইদিন তার চার দফা জানাজা হবে।

এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর জুরাইনে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান আজ মঙ্গলবার এই তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, বৃহস্পতিবার সকালে খোকার মরদেহ দেশে আসার কথা। এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা হবে। দুপুর ১২টা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। বাদ জোহর বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা হবে। বিকাল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের সামনে তার জানাজা হবে। পরে তার মরদেহ গোপীবাগের বাসায় নেওয়া হবে। সেখান থেকে ধূপখোলা মাঠে নেওয়ার পর তার শেষ দফা জানাজা হবে। পরে তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে বুধবার সারাদেশে শোক কর্মসূচি পালন করবে বিএনপি।

সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে মারা যান খোকা। রাতেই কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার জানাজা হয়। জানাজায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সর্বস্তরের বাংলাদেশি মানুষ অংশ নিয়েছেন। জানাজা শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন