© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাতিরঝিলে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

শেয়ার করুন:
হাতিরঝিলে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২১ পিএম | ১০ অক্টোবর, ২০২৫
রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, মো. কামাল হোসেন (৪৪), মো. নুরে আলম (৪৫), মো. ওসমান (৩৯), মো. আব্দুর রহমান (৫৬), মো. বিল্লাল গড়ামী (৩০), মো.রনি (২৫), মো. শুভ ইসলাম কাউছার (২৪), বাপ্পী শিকদার (৩৫) ও মনিরুজ্জামান বাপ্পী ওরফে বাপ্পী শিকদার (৩২)।

শুক্রবার (১০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, অজ্ঞান পার্টির সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন