© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গোপালগঞ্জে ছাত্রদল নেতা বহিষ্কার

শেয়ার করুন:
গোপালগঞ্জে ছাত্রদল নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৭ পিএম | ১০ অক্টোবর, ২০২৫
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. রিফাত জামান হাওলাদারকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার মস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৬ নং কুশলা ইউনিয়নের সহ-সভাপতি মো. রিফাত জামান হাওলাদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটালীপাড়া উপজেলা শাখার আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার মস্তফা আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখের বক্তব্য চাওয়া হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

গত ৭ অক্টোবর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ কুশলা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. রিফাত জামান হাওলাদারসহ ২ জনকে গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রক অধিদপ্তর। পরে তাদেরকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা করে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। 

কেএন/টিকে

মন্তব্য করুন