© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব

শেয়ার করুন:
ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১১ পিএম | ১২ অক্টোবর, ২০২৫
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মো. কামাল উদ্দিন।

রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক। প্রজ্ঞাপনে বলা হয়, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব মো. কামাল উদ্দিনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে বদলি বা পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ অধ্যাদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

এবি/টিকে

মন্তব্য করুন