© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২য় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা

শেয়ার করুন:
২য় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫০ এএম | ১৩ অক্টোবর, ২০২৫
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সোমবার (১৩ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
 
আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জনদুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন তারা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই বিজয়ী বেশে শ্রেণিকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা।
 
২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ ১ হাজার ৫০০ টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দাবি মেনে না নিলে মার্চ সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এসএস/টিকে

মন্তব্য করুন