আরেকটি ১/১১-এর মাধ্যমে আ. লীগ ফিরলে কারো রক্ষা হবে না : রাশেদ খান
ছবি: সংগৃহীত
০৫:০৪ পিএম | ১৩ অক্টোবর, ২০২৫
নির্বাচনের আগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন জোরালো হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এসব আন্দোলনের ভেতরে রাজনৈতিক ইন্ধন থাকবে বলে জানান তিনি। এসবের মাধ্যমে দেশে আরো একটি ১/১১ সৃষ্টি করার পায়তারা হতে পারে বলে দাবি রাশেদ খানের। তার ভাষ্য, তবে আওয়ামী লীগ ফিরলে কারো রক্ষা হবে না।
আজ সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।
তিনি বলেন, নির্বাচন যতো ঘনিয়ে আসবে, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন জোরালো হবে। খোলা চোখে মনে হতে পারে, সাধারণ চাকরিজীবীরা বা শিক্ষার্থীরা আন্দোলন করছে। কিন্তু ভিতরে থাকবে রাজনৈতিক ইন্ধন বা পৃষ্ঠপোষকতা। এসব আন্দোলনের মূলে থাকবে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের মাধ্যমে আরেকটি ১/১১ সৃষ্টি করা।
এমন আন্দোলনের উদাহরণ দিয়ে তিনি বলেন, যেমন- আনসার সমাবেশের নামে ছাত্রলীগের সমাবেশ করা হয়েছিল সচিবালয়ের সামনে (আনসার সদস্যদের মধ্যে আওয়ামী পরিবারের লোকজন এই সমাবেশের নেতৃত্ব দেয়)। সাধারণ আনসার সদস্যদের অধিকার আদায়ের কথা বলা হলেও, এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ষড়যন্ত্র ছিলো। যেটা পরবর্তীতে সাধারণ আনসার সদস্যরাও বুঝতে পারে। এসব আন্দোলনের মূলে থাকবে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের মাধ্যমে আরেকটি ১/১১ সৃষ্টি করা।
এমন আন্দোলনের উদাহরণ দিয়ে তিনি বলেন, যেমন- আনসার সমাবেশের নামে ছাত্রলীগের সমাবেশ করা হয়েছিল সচিবালয়ের সামনে (আনসার সদস্যদের মধ্যে আওয়ামী পরিবারের লোকজন এই সমাবেশের নেতৃত্ব দেয়)। সাধারণ আনসার সদস্যদের অধিকার আদায়ের কথা বলা হলেও, এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ষড়যন্ত্র ছিলো। যেটা পরবর্তীতে সাধারণ আনসার সদস্যরাও বুঝতে পারে। কোনভাবেই যেন এই আন্দোলন জনগণের ভোগান্তির কারণ কিংবা রাষ্ট্র অচল হয়ে পড়ে এমন না হয়। সরকারকেও দাবির যৌক্তিকতায় দ্রুত আন্দোলন মেনে নিতে হবে।
গণ অধিকার পরিষদের এই নেতা আরো বলেন, সকলকে অনুধাবন করতে হবে, সরকার ঘোষিত সময়ে নির্বাচনে না হলে এই দেশে ১/১১ এর মত সংকট সৃষ্টি হবে। এবং সেই সংকটে ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের জেলে ঢোকানো হবে। তবে যারা লিয়াজোঁ করবে, তারা হয়তো নতুন ১/১১ এর সরকারে থেকে যাবে। আর যারা গণ-অভ্যুত্থানের শক্তি ছিলো, তাদেরকে একে একে ফাঁসিতে ঝোলানো হবে।
তিনি বলেন, সুতরাং আমরা যা করি, যা বলি, সেগুলো যেন ভেবেচিন্তে করি। যারা মনে করছেন, আওয়ামীলীগ ফিরলে আমার কি? তারাই সবার আগে বিপদে পড়বেন। আরেকটি ১/১১ এর মাধ্যমে আওয়ামীলীগ ফিরলে কারো রক্ষা হবে না।
ইউটি/টিকে