© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫২ বছর বয়সেও ‘পয়জন বেবি’ দিয়ে দর্শক মাতালেন মালাইকা , ছাড়িয়ে গেলেন রাশ্মিকাকেও

শেয়ার করুন:
৫২ বছর বয়সেও ‘পয়জন বেবি’ দিয়ে দর্শক মাতালেন মালাইকা , ছাড়িয়ে গেলেন রাশ্মিকাকেও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪১ পিএম | ১৪ অক্টোবর, ২০২৫
অন্তর্জালে মুক্তি পেয়েছে রাশমিকা মান্দানা অভিনীত ‘থাম্মা’ সিনেমার আইটেম গান। ‘পয়জন বেবি’ শিরোনামের এ গান ভিডিওতে উদ্যাম নাচে মাতাতে দেখা গেছে ৫২ বছর বয়সী মালাইকা আরোরাকে।

গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, এতে কণ্ঠ দিয়েছেন জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর এবং দিব্যা কুমার। অন্তর্জালে আসার পরই তা নিয়ে চলছে আলোচনা।

গান ভিডিওতে মালাইকার সঙ্গে ডান্স ফ্লোরে যোগ দিতে দেখা গেছে রাশমিকাকেও। তবে মালাইকার সামনে রাশমিকার পারফরমেন্স খুব একটা জমাতে পারেনি বলেই মনে করছেন নেটিজেনরা। গানটির প্রতিক্রিয়ায় একজন মন্তব্য করেছেন, ‘রাশমিকা এবং মালাইকা আরোরার নাচ ফাটাফাটি, তবে মালাইকা এগিয়ে রয়েছেন’।

আদিত্য সরপোদ্দার পরিচালিত ‘থাম্মা’ সিনেমাটি স্ত্রী (২০১৮), ভেদিয়া (২০২২), মুঞ্জিয়া এবং স্ত্রী ২ (২০২৪) এর পরে ম্যাডকের হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম কিস্তি।

দীনেশ ভিজান এবং অমর কৌশিক প্রযোজিত এই ছবি ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মন্তব্য করুন