© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

শেয়ার করুন:
আজ মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৩ এএম | ১৫ অক্টোবর, ২০২৫

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ দুপুর পর্যন্ত মেঘল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

এ ছাড়া উত্তর-পশ্চিম/উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তামপাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ।

পিএ/টিএ 


মন্তব্য করুন