© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক পাচার চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার

শেয়ার করুন:
আন্তর্জাতিক পাচার চক্রের মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৪ এএম | ১৫ অক্টোবর, ২০২৫
আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি তরুণীদের চীনে পাচার করে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে একটি আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

অভিযানে পাচারের কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম।

র‌্যাব সদর দপ্তর থেকে প্রাথমিকভাবে এই তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে।

টিজে/এসএন

মন্তব্য করুন