© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৫৪ জন

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৫৪ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৯ পিএম | ১৫ অক্টোবর, ২০২৫
গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৭৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ২৪৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৫০৮ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৭৫৪ জনকে।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতর।

এমকে/এসএন

মন্তব্য করুন