© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার

শেয়ার করুন:
আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৮ পিএম | ১৫ অক্টোবর, ২০২৫
রাজধানীতে আকস্মিক মিছিল ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এর আগে, রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে সংগঠনটির আরও কয়েকজন নেতাকর্মীকে আটক করেছিল পুলিশ।

ইএ/এসএন

মন্তব্য করুন