© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঊর্ধ্বতন ২ পুলিশ কর্মকর্তাকে দুদক পরিচালক হিসেবে বদলি

শেয়ার করুন:
ঊর্ধ্বতন ২ পুলিশ কর্মকর্তাকে দুদক পরিচালক হিসেবে বদলি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৭ পিএম | ১৫ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকতাকে দুদকে বদলি করেছে সরকার। তাদের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের দুদকে পাঠানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।

প্রজ্ঞাপনে যেই দুজনকে বদলি করা হয়েছে তারা হচ্ছেন- পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং একই পদের মো. জাহিদুর রহমান।

আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

কেএন/টিএ

মন্তব্য করুন