© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লিবিয়া থেকে দেশে ফিরছে আরও ৩ শতাধিক বাংলাদেশি

শেয়ার করুন:
লিবিয়া থেকে দেশে ফিরছে আরও ৩ শতাধিক বাংলাদেশি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ এএম | ১৬ অক্টোবর, ২০২৫
উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ২৩ অক্টোবর ত্রিপলী থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে পাঠানো হবে।

গতকাল বুধবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনের লক্ষ্যে ২৩ অক্টোবর একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে আশা করছে দূতাবাস।

দূতাবাস আরও জানিয়েছে, লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসন কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে।

এমকে/এসএন

মন্তব্য করুন