ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত
০৩:৪৩ পিএম | ১৬ অক্টোবর, ২০২৫
গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে দুই স্কুল ছাত্র আনাস ও জুনায়েদসহ ৬ জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১৯তম সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনের জবানবন্দি দিচ্ছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এ সমন্বয়ক।
এর আগে গত বৃহস্পতিবার তিনি প্রথম দিনের জবানবন্দি দেন। ওইদিন তিনি তার জবানবন্দিতে গত বছরের ৫ জুন থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত পুরো আন্দোলনের সারসংক্ষেপ তুলে ধরেন।
সাক্ষ্যে আসিফ মাহমুদ আন্দোলন চলাকালে তাকে গুম করা, আন্দোলন থামাতে তার ওপর চাপ প্রয়োগ ও শরীরে ইনজেকশন পুশ করে তাকে সংজ্ঞাহীন করার ঘটনারও বর্ণনা দেন।
আসিফ মাহমুদ তার সাক্ষ্যে বলেন, জুলাই আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হত্যার নির্দেশনা রয়েছে বলে তাকে হুমকি দেন তখনকার ডিবি প্রধান হারুন অর রশীদসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
কেএন/টিএ