© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক

শেয়ার করুন:
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের বৈঠক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩০ পিএম | ১৬ অক্টোবর, ২০২৫
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, নেপালে ১১টি জুটমিল রয়েছে। নেপালের জুট মিলগুলো তাদের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে কাঁচাপাট আমদানির উপর নির্ভরশীল। সম্প্রতি বাংলাদেশ হতে কাঁচাপাট রপ্তানি বন্ধ করায় মিলগুলো কিছুটা সমস্যায় পড়েছে।

এসময় তিনি বাংলাদেশ থেকে কাঁচাপাট রপ্তানি করার অনুমতি শিথিল করার আনুষ্ঠানিক অনুরোধ জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কাছে বাংলাদেশের পাট পণ্য ও কাঁচাপাটের চাহিদা রয়েছে। কাঁচাপাট রপ্তানি না করে বাংলাদেশ সেমি-ফিনিশড (আধা-প্রক্রিয়াজাত) পাটপণ্য রপ্তানি করতে চায়।

তিনি বলেন, বাংলাদেশ উচ্চমানের ও পরিবেশবান্ধব সেমি-ফিনিশড পাটপণ্য উৎপাদন করছে। নেপাল এই পণ্যগুলো আমদানি করলে দুই দেশের বাণিজ্য ভলিউম বাড়বে এবং উভয় দেশই লাভবান হবে।

এসএন 

মন্তব্য করুন