© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পীরগঞ্জ উপজেলা আ. লীগের সদস্য হলেন জয়

শেয়ার করুন:
পীরগঞ্জ উপজেলা আ. লীগের সদস্য হলেন জয়
district-correspondent
০৭:৩৩ পিএম | ১১ নভেম্বর, ২০১৯

রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য করা হয়েছে।

সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ এস এম তাজিমুল ইসলাম শামীম।

এর আগে বেলা ১১টায় সম্মেলন উপলক্ষে পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা।

সভায় বক্তব্য দেন রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু , পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সায়াদত হোসেন বকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রণি প্রমুখ।

পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত কাউন্সিলরদের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা সভাপতি ও পীরগঞ্জ পৌরসভার মেয়র মিয়া মো. তাজিমুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন কমিটিতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য করা হয়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন