© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লতা মঙ্গেশকরের অবস্থা সঙ্কটাপন্ন

শেয়ার করুন:
লতা মঙ্গেশকরের অবস্থা সঙ্কটাপন্ন
entertainment-reporter
০৮:২১ পিএম | ১১ নভেম্বর, ২০১৯

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। শ্বাসকষ্টের পাশাপাশি তিনি নিউমোনিয়া ও হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন। তাকে বর্তমানে মুম্বাইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
রোববার মধ্যরাতে প্রবল শ্বাসকষ্ট শুরু হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই তাকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ভর্তির সঙ্গে সঙ্গেই লতা মঙ্গেশকরকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে ডাক্তাররা তার অবস্থা বিবেচনায় ভেন্টিলেশনে রাখেন। পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসকষ্টের পাশাপাশি নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের জটিলতার বিষয়টিও ধরা পড়ে।

গত ২০শে সেপ্টেম্বর ৯০ বছরে পা দিয়েছেন বিশ্বখ্যাত এ সুরসম্রাজ্ঞী। তিনি এক হাজারেরও বেশি হিন্দি সিনেমার গান গেয়েছেন।

 

টাইমস/এমএস 

মন্তব্য করুন