© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির

শেয়ার করুন:
জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২০ পিএম | ১৭ অক্টোবর, ২০২৫
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে। এটা লজ্জার। ইন্টেরিম সরকারের ব্যার্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে।

মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে শ্রমিক সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দিচ্ছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটায় মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয় নি৷ তাই জুলাই মজলুমদের কষ্ট আমরাই সবচেয়ে ভালো বুঝি।

জামায়াত জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয় নি বলেনও উল্লেখ করেন জামাতে ইসলামীর আমির।

ইএ/টিকে

মন্তব্য করুন