© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোট অব ডিসেন্ট তুলে নিতে হবে, অন্যথায় ভবিষ্যৎ অনিশ্চিত : শিশির মনির

শেয়ার করুন:
নোট অব ডিসেন্ট তুলে নিতে হবে, অন্যথায় ভবিষ্যৎ অনিশ্চিত : শিশির মনির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ পিএম | ১৭ অক্টোবর, ২০২৫
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছে বিএনপি-জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তারা সনদে স্বাক্ষর করেন।

এদিকে, আগামী দুই-এক দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রদান করার প্রতি জোর দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সনদ বাস্তবায়নের জন্য ২/১ দিনের মধ্যে সুপারিশ প্রেরণ করতে হবে।

সুপারিশ প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে আদেশ জারি করতে হবে। বড় বিষয়ে প্রদত্ত নোট অব ডিসেন্ট তুলে নিতে হবে। অন্যথায় ভবিষ্যৎ অনিশ্চিত।’



আইকে/টিএ

মন্তব্য করুন