© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদেশযাত্রা বাতিল, মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল

শেয়ার করুন:
বিদেশযাত্রা বাতিল, মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ পিএম | ১৯ অক্টোবর, ২০২৫
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সারোয়ার হোসেন রাব্বি নামে এক যুবক বিদেশে যেতে ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে গালাগাল করেছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি মাইক ভাড়া করে অশালীন ভাষায় গালাগাল করেন এবং নিজেই ভিডিও করে ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে রাব্বি বলেন, গত তিন-চার মাস ধরে সৌদি যাওয়ার চেষ্টা করেও ১ লাখ টাকা না থাকায় যেতে পারছেন না। বিভিন্ন সমিতির কাছে ঋণের আবেদন করেও সহযোগিতা পাইনি। তিনি বলেন, এলাকার কিছু লোক সমিতির সদস্যদের কাছে তার সম্পর্কে নেতিবাচক কথা বলে লোন বন্ধ করে দেন।

রাব্বি ভিডিওতে আর বলেছেন, আমার কাছে কেউ ১ টাকা পাবে না, কারও টাকা মেরে খাইনি, কারও ক্ষতি করিনি। তবুও সবাই আমার পথে বাধা দিচ্ছে। এর আগেও এলাকার কিছু মানুষের কারণে দুবার তার ভিসা নষ্ট হয়েছে। এবারও সৌদির ভিসা ও মেডিকেলের মেয়াদ ৩০ অক্টোবর শেষ হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে তাকে ২৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। ভিডিওতে তার সঙ্গে কয়েকজন স্থানীয় যুবকও ছিলেন।

ভাড়া বাসা থেকে রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার
এরপর নিজের ফেসবুক পোস্টের ক্যাপশনে তিনি দুঃখ প্রকাশ করে লেখেন, প্রথমেই ক্ষমা চাইছি, আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করেছি। কেন করেছি, সেই কষ্টটা একটু শুনুন। 

তিনি জানান, তার এক ছোট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য তিনি বিদেশে যেতে চান।

এবি/টিকে

মন্তব্য করুন