© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চুমুর বিষয়ে অনড় তামান্না ভাটিয়া!

শেয়ার করুন:
চুমুর বিষয়ে অনড় তামান্না ভাটিয়া!

নায়িকা তামান্না ভাটিয়া।

entertainment-desk
০৫:৫৭ পিএম | ১৩ নভেম্বর, ২০১৯

নায়িকা তামান্না ভাটিয়া। ২০০৫ সালে ‘চাঁদ সা রোশন চেহরা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয়। ওই ছবির পর ১৪ বছর কেটে গেছে। এখনো অনস্ক্রিনে কোন চুম্বন দৃশ্যে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

এদিকে ‘বাহুবলী’র মতো ছবিতে অভিনয় করে তামান্না পেয়েছেন সর্বোচ্চ সফলতা। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে এখনো আগের সিদ্ধান্তে অনড় এই নায়িকা।

জানা গেছে, অভিনয় জগতে পা রাখার সময় তামান্না ভাটিয়া নির্দিষ্ট করে একটি শর্ত দিয়েছিলেন চলচ্চিত্রের কলাকুশলীদের।

বলেছিলেন, সব ধরণের অভিনয় করতে রাজি, তবে এমন দৃশ্যে কখনো অভিনয় করবো না, যাতে অন্যকে চুমু খাওয়া লাগে।

বলিউড হোক কিংবা অন্য কোনো সিনেমা, কোথাও কোনো দৃশ্যেই চুমু দেবেন না কাউকে এমনটাই জানিয়েছিলেন তামান্না।

নায়িকা বলেন, যে শর্ত দিয়ে চলচ্চিত্রে এসেছি, ১৪ বছর পার হওয়ার পরও সেই শর্ত অটুট আছি।

প্রসঙ্গত, এখনো রূপালি পর্দায় কোনো অভিনেতাকেই চুম্বন করেননি তামান্না। সম্প্রতি ‘সায়ে রা নরশিমা রেড্ডি’-তে অভিনয় করেছেন এ নায়িকা। ওই ছবিতে চিরঞ্জিবী, অমিতাভ বচ্চনের মতো অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন তিনি।

 

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন