© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যেকোনো দল থেকে আ. লীগে যোগ দিতে পারে: তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
যেকোনো দল থেকে আ. লীগে যোগ দিতে পারে: তথ্যমন্ত্রী
own-reporter-chattogram
০৭:১১ পিএম | ১৩ নভেম্বর, ২০১৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে একটি গণসংগঠন। এখানে অন্য দল থেকে যোগ দিতে পারবে না এটি নয়। যেকোনো দল থেকে যোগ দিতে পারে। তবে অবশ্যই তাকে বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ, উদ্দেশ্য, নীতিতে বিশ্বাস করতে হবে।

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

চট্টগ্রাম আওয়ামী লীগে ৫০ জন অনুপ্রবেশকারীর প্রাথমিক তালিকা যাচাই-বাছাই হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোনো যুদ্ধাপরাধীকে, যুদ্ধাপরাধী দলের সঙ্গে যুক্ত এমন কাউকে দলে নেওয়া সমীচীন নয়। যারা নানা ভাবে অপকর্মের সঙ্গে যুক্ত কিংবা আমাদের দলের বিরুদ্ধে, দলের নেতাকর্মীদের নির্যাতনের সঙ্গে যুক্ত তারা আমাদের দলে আসা সঠিক নয়, উচিত নয়। যে তালিকা হয়েছে তাতে সব অনুপ্রবেশ নয়। এটি প্রাথমিক তালিকা, যাচাই-বাছাই হচ্ছে।

তিনি বলেন, যোগ দিলেই অনুপ্রবেশ বলা যাবে না। যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন