ইসরায়েলের হামলায় রক্তে ভাসছে ফিলিস্তিনের গাজা

ইহুদীবাদী ইসরায়েলের বিমান হামলায় ফের রক্তাক্ত হলো ফিলিস্তিনের গাজা উপত্যাকা। গত দুদিনের সেখানে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের দু'জন শীর্ষ পর্যায়ের কমান্ডার রয়েছেন।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, জিহাদ আন্দোলনের সশস্ত্র শাখা আল-কুদস ব্রিগেড বুধবার এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের বিমান হামলায় খালিদ মাবাজ নামে ৩৮ বছর বয়সী আরও একজন কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নেয়ার সময় মাবাজের ওপর হামলা চালায় তারা।

এর একদিন আগে ইসরায়েলি সেনাবাহিনীর বিমান হামলায় জিহাদ আন্দোলনের শীর্ষ পর্যায়ের কমান্ডার বাহা আবু আল-আতা ও তার স্ত্রীর নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের দু'দিনের হামলায় ৪৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২৩ শিশু রয়েছে।

ইসরায়েলি হামলার জবাবে জিহাদ আন্দোলন এ পর্যন্ত গাজা উপত্যকা থেকে ২০০’র বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইসরায়েলের জাতীয় জরুরি বিভাগ বলছে, এ পর্যন্ত তারা ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৪৬ জনকে চিকিৎসা দিয়েছে।

ইসলামি জিহাদ আন্দোলনের একজন মুখপাত্র ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেল আবিব যুদ্ধ শুরু করলেও যুদ্ধ শেষ করার ক্ষমতা তাদের হাতে থাকবে না এবং চলমান সংঘাতের সম্পূর্ণ দায়-দায়িত্ব ইসরায়েলকে বহন করতে হবে।

এদিকে, ইসরায়েল এবং গাজার মধ্যকার সংঘর্ষের পর আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ শুরু হয়েছে। দু'পক্ষের মধ্যে যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা শুরু করেছে মিশর। অন্যদিকে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) আরব লীগ এবং জর্ডান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও ইসরায়েলি হামলার সমালোচনা করেছে। সংগঠনটি ফিলিস্তিনিদের যেকোনো সংগ্রামের প্রতি নিজেদের সমর্থনের কথা ব্যক্ত করেছে। 

 

টাইমস/এমএস

Share this news on:

সর্বশেষ

img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026
img
বাংলাদেশ না থাকায় কলকাতায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে ধস! Feb 05, 2026
img
নওগাঁর সমাবেশে পৌঁছেছেন ডা. শফিকুর রহমান Feb 05, 2026
img
বিমানের সেই গুঞ্জন, হৃতিক–কারিনাকে নিয়ে কি জানিয়েছিলেন রাকেশ? Feb 05, 2026
img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026