মালয়েশিয়ার সঙ্গে হালাল বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ

মালয়েশিয়াকে ঢাকার সঙ্গে হালাল বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা রাজ্যে মেলাকা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (এমআইটিসি)-এ গত ১৬ থেকে ১৯ অক্টোবর অনুষ্ঠিত ‘মালাক্কা ইন্টারন্যাশনাল হালাল ফেস্টিভ্যাল ২০২৫’-এ দ্বিতীয়বারের মতো অংশ নেয় বাংলাদেশ।
 
সোমবার (২০ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে হালাল বাণিজ্য অংশীদারিত্ব আরও গভীর করার আগ্রহ জানান।
 
হাইকমিশনার মালাক্কার মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা আব রউফ বিন ইউসুহের সহযোগিতা চান এবং আগামীতে আরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেন। হাইকমিশনার বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করা অতিথিদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে হালাল বাণিজ্য বাড়াতে এবং আসিয়ান অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহী।
 
এ সময় হাইকমিশনার বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- তৈরি পোশাক, পাট ও চামড়াজাত পণ্য, সিরামিক, ওষুধ, প্লাস্টিক, খাদ্য ও পানীয়। মালয়েশিয়া ও আসিয়ান বাজারে এসব জিনিসের ভালো সম্ভাবনা রয়েছে। মালাক্কার মুখ্যমন্ত্রী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে তিনি ও অন্য অতিথিবৃন্দ বাংলাদেশের স্টল পরিদর্শন করেন। হাইকমিশনের সহায়তায় ‘প্রাণ’ কোম্পানি এতে অংশ নেয় এবং তাদের বিভিন্ন ধরনের খাদ্য ও পানীয় পণ্যসামগ্রী প্রদর্শন করে।
 
পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের বিভিন্ন পণ্যসামগ্রী উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, ‘প্রাণ’-এর সাউথ ডিভিশন (মালাক্কা ও জোহরবারু) প্রধান তাওসিফ কবির, আঞ্চলিক ব্যবস্থাপক (মালাক্কা ও নেগেরি সেম্বিলান) মোহাম্মদ পারভেজ, মার্কেটিং এক্সিকিউটিভ তারেকুর রহমান আকাশসহ আরও অনেকে।
 
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরসহ বিভিন্ন প্রদেশে বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে নানা প্রচার কার্যক্রমের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণে সক্রিয়ভাবে কাজ করছে।
 
এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে রাজধানী কুয়ালালামপুরের পাশাপাশি মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার তৈরি করা সম্ভব হবে। হাইকমিশন ২০২৫ সালে এখন পর্যন্ত চারটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে, যার মাধ্যমে আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্য ও সেবার পরিচিতি বাড়ছে।
 
বাংলাদেশ হাইকমিশনের বুথে রপ্তানিযোগ্য পণ্যের পাশাপাশি ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠেয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’-এর তথ্য, রপ্তানি, বিনিয়োগ ও পর্যটনবিষয়ক প্রকাশনা এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিদিনই বিপুলসংখ্যক ব্যবসায়ী, পরিবেশক ও দর্শনার্থী বাংলাদেশের বুথ পরিদর্শন করেন এবং পণ্যের প্রতি আগ্রহ দেখান। মেলার শেষ দিনে সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে আয়োজনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকমিশনকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক? : মাহাদি আমিন Feb 01, 2026
একজন শিল্পীর আর্তনাদ: বিনোদন জগতের বর্তমান দুরবস্থার পেছনের গল্প Feb 01, 2026
কিষানের সেঞ্চুরির পর আর্শদিপের পাঁচ উইকেট, সিরিজ জিতল ভারত Feb 01, 2026
img
জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! Feb 01, 2026
img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026
img
ভূমিকম্পে কাঁপল ইরান Feb 01, 2026
img
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের Feb 01, 2026
img
জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকড, থানায় জিডি Feb 01, 2026
img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026