বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়ায় আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে স্বর্ণ। এবার দাম বাড়ছে হু হু করে, আর তাতেই বদলে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতির চিত্র। কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে বড় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত বিনিয়োগকারী-সবাই অনিশ্চয়তার সময়টিতে সুরক্ষার শেষ ভরসা হিসেবে দেখছেন এই হলুদ ধাতুকে।

প্রাচীনকাল থেকেই প্রাচুর্যের অপর নাম স্বর্ণ। একে বলা হয়, অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। হাজার বছর ধরে মূল্যবান এই ধাতুর চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য, দীপ্তি আর চাকচিক্য মানুষকে অভিভূত করে চলেছে। তাই প্রাচীনকাল থেকেই অন্যান্য ধাতুর চেয়ে স্বর্ণের দাম কয়েকগুণ বেশি।

স্বর্ণ দামি বা মূল্যবান; কারণ আমরা সমাজগতভাবে মনে করি, এর মূল্য অতীতে যেমন ছিল, আগামীতেও থাকবে। আর এই প্রয়োজনীয়তা মাথায় রেখে মানুষ স্বর্ণ রিজার্ভ করতে থাকে। যার প্রভাবও পড়ে স্বর্ণের বাজারে।

ব্যক্তিগত এবং রাষ্ট্রীয়- দুই পর্যায়েই স্বর্ণ জমিয়ে রাখার প্রবণতা দেখা যায়। কারণ এটি এমন এক বিনিয়োগ যাতে বড় ধরনের লোকসানের আশঙ্কা থাকে না। অর্থনীতির দুর্দিনে মানুষ স্বর্ণ কেনার দিকে ঝুঁকে পড়ে। অর্থের মূল্য ধরে রাখা যায় না, তবে স্বর্ণ কিনে রাখা লাভজনক কারণ এর মূল্য কমার চেয়ে বাড়ার প্রবণতাই বেশি।

দেশগুলো কেন স্বর্ণের মজুত রাখে?

স্বর্ণের মজুত একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে আর্থিক অনিশ্চয়তার সময় এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের মজুত বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে দেশে দেশে। কেন্দ্রীয় ব্যাংকগুলো নিরাপদ প্রাথমিক সম্পদ হিসেবে স্বর্ণের ওপর আস্থা বাড়াচ্ছে।

স্বর্ণ মজুতে বিশ্বের শীর্ষ ১০ কেন্দ্রীয় ব্যাংক

সম্প্রতি সবচেয়ে বেশি স্বর্ণের মজুতকারী দেশগুলোর তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)। এই তালিকার শীর্ষের রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকে ৮ হাজার ১৩৩ দশমিক ৫০ টন স্বর্ণ মজুত রয়েছে।

১. যুক্তরাষ্ট্র ৮,১৩৩.৫০

২. জার্মানি ৩,৩৫০.৩০

৩. ইতালি ২,৪৫১.৮০

৪. ফ্রান্স ২,৪৩৭.০০

৫. রাশিয়া ২,৩২৬.৫০

৬. চীন ২,৩০২.৩০

৭. সুইজারল্যান্ড ১,০৩৯.৯০

৮. ভারত ৮৮০.০০

৯. জাপান ৮৪৬.০০

১০. তুরস্ক ৬৩৯.০০

মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ স্বর্ণের মজুত আছে তা তালিকায় পরের তিনটি দেশ- জার্মানি, ইতালি এবং ফ্রান্সের সমন্বিত মোট মজুতের কাছাকাছি। স্বর্ণের মজুতের দিক দিয়ে রাশিয়া এবং চীনের অবস্থান যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠ।

আর সপ্তম, অষ্টম, নবম ও দশম অবস্থানে যথাক্রমে রয়েছে সুইজারল্যান্ড, ভারত, জাপান, এবং তুরস্ক।

সূত্র- ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
বিতর্কের মাঝেও বক্স অফিসে ঝড় তুলল মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্র Feb 01, 2026
img
দ্বিতীয় দিনের মতো শ্রমিক-কর্মচারীদের ধর্মঘট, অচল চট্টগ্রাম বন্দর Feb 01, 2026
img
কোনো ভয়ভীতির কাছে মাথা নত করবো না: হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে : হাসনাত আবদুল্লাহ Feb 01, 2026
img
নাঈম ও শাবনাজের মতোই প্রেম করে বিয়ে করলেন বড় মেয়ে মাহাদিয়া Feb 01, 2026
img
নেদারল্যান্ডসকে হারিয়ে বাছাইপর্বে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 01, 2026
img
জামায়াতে আমিরের পোস্ট নিয়ে শাওনের মন্তব্য Feb 01, 2026
img

এপস্টেইন ফাইলসে তথ্য

ইমরান খানকে ‘লন্ডন সোসাইটি লায়ন’ আখ্যা জাতিসংঘের কর্মকর্তার Feb 01, 2026
img
ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল আদালত Feb 01, 2026
img

মানবতাবিরোধী অপরাধ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি Feb 01, 2026
img
জামায়াত আমিরের ফেসবুক আইডি হ্যাকের দাবি কতটুকু যৌক্তিক? : মাহাদি আমিন Feb 01, 2026
একজন শিল্পীর আর্তনাদ: বিনোদন জগতের বর্তমান দুরবস্থার পেছনের গল্প Feb 01, 2026
কিষানের সেঞ্চুরির পর আর্শদিপের পাঁচ উইকেট, সিরিজ জিতল ভারত Feb 01, 2026
img
জার্মানির বিশ্বকাপ বয়কটের গুঞ্জন! Feb 01, 2026
img
সম্প্রতি বিতর্কে সায়কের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের! Feb 01, 2026
img
ভূমিকম্পে কাঁপল ইরান Feb 01, 2026
img
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের Feb 01, 2026
img
জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাকড, থানায় জিডি Feb 01, 2026
img
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত Feb 01, 2026
img
শঙ্কা থাকলেও মানুষ উৎসবমুখর পরিবেশেই ভোট দিতে যাবে : তাসনিম জারা Feb 01, 2026