© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য দায়ী সিন্ডিকেট: গয়েশ্বর

শেয়ার করুন:
পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য দায়ী সিন্ডিকেট: গয়েশ্বর
own-reporter
০৮:৫২ পিএম | ১৫ নভেম্বর, ২০১৯

পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে ‘সিন্ডিকেটের কারসাজি’ রয়েছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার স্মরণে এই আলোচনা সভা হয়।

জাতীয় সংসদ অধিবেশনে অংশ নিলেও দলের প্রয়োজনে কথা বলতে না পারায়, সংসদ থেকে বিএনপির সংসদ সদস্যদের বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর বলেন, ‘পার্লামেন্টে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কথা বলতে দেবে কেন? এই পার্লামেন্ট তাদের, এই পার্লামেন্ট তো জনগণের না। পার্লামেন্টে যাওয়ার নিয়ম আছে, পার্লামেন্টের বাইরে আসারও তো নিয়ম আছে। আমাদের যারা পার্লামেন্টে গেছেন, কথা যখন বলতে পারেন না, তখন সেখানে যাওয়ার দরকারটা কী? বেরিয়ে আসুন।’

তিনি বলেন, ‘আপনারা ৬-৭ জন থেকে কী করবেন? কিছুই করতে পারবেন না। তার থেকে দেশের কথা একবার ভাবুন।’

গয়েশ্বর বলেন, ‘আপনারা বলেছেন, ঘরে-বাইরে আন্দোলন। ঘরে বা পার্লামেন্টে আমাদের সেই অবস্থা নেই, সেই শক্তিও আমাদের নেই। তাই ঘরের আন্দোলন বাদ দিন, আসুন আমরা রাস্তার আন্দোলন করি।’

সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি দলীয় সাংসদ মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহ নেছারুল হক, ফরিদ উদ্দিন, কাজী মনিরুজ্জামান, মিয়া মো. আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন