© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজপথ যাওয়ার সাহস হারিয়ে ফেলেছে বিএনপি: গয়েশ্বর

শেয়ার করুন:
রাজপথ যাওয়ার সাহস হারিয়ে ফেলেছে বিএনপি: গয়েশ্বর
own-reporter
০৬:৩৮ পিএম | ১৬ নভেম্বর, ২০১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজপথ বিএনপির অচেনা হয়ে গেছে, রাজপথে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছে, জনগণকে সন্তুষ্ট করতে ঘরোয়া কর্মসূচি পালন করছে। সচেতনভাবে রাজনীতি মোকাবিলা করলে বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হত না।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

পেঁয়াজের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, 'পেঁয়াজের দাম বৃদ্ধির সাথে সরকারের লোকেরা জড়িত বলেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না। সিন্ডিকেটের মাধ্যমে সরকারের লোকেরা টাকা হাতিয়ে নিচ্ছে।'

 

টাইমস/এসআই

মন্তব্য করুন