© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদে সই করবে এনসিপি, ইসি পুনর্গঠনের দাবি

শেয়ার করুন:
বাস্তবায়ন নিশ্চিত হলেই সনদে সই করবে এনসিপি, ইসি পুনর্গঠনের দাবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ পিএম | ২২ অক্টোবর, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কাগজের জুলাই সনদে আমরা বিশ্বাসী নই। বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই সনদের স্বাক্ষর করা হবে। এটি বাস্তবায়নে সাংবিধানিক আদেশের কথা প্রধান উপদেষ্টাকে বলেছি। সরকার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস এটি জারি করবেন। কোনোভাবেই তা রাষ্ট্রপতি দিতে পারবে না।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, সনদে নোট অব ডিসেন্টের কার্যকারিতা থাকবে না। পুরো সনদই গনভোটে যাবে। এরপর পরবর্তী সংসদ নতুন সংবিধান তৈরি করবে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর সনদের সইয়ের বিষয়টি নির্ভর করছে।

নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া ও বর্তমান আচরণ নিরপেক্ষ নয়। প্রতিষ্ঠানটি সাংবিধানিকভাবে কাজ করছে না। তারা কোনো দলের পক্ষে কাজ করছে আবার কোনো দলের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে। এ সময় কমিশন পুনর্গঠন প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

কেএন/টিকে

মন্তব্য করুন