© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ঐক্যফ্রন্টের চিঠি

শেয়ার করুন:
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে  ঐক্যফ্রন্টের চিঠি
own-reporter
০৯:০০ পিএম | ১৭ নভেম্বর, ২০১৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য আ স ম আবদুর রবের নেতৃত্বে পাঁচজনের নামের তালিকা আইজি প্রিজনের কাছে পাঠিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আইজি প্রিজনের বরাবর একটি চিঠি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এআইজি প্রিজনস সুরাইয়া আক্তারের কাছে দেন।

ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আ স ম আবদুর রব ছাড়া অন্য নেতারা হলেন- জেএসডি সভাপতি রবের স্ত্রী তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী ও গণফোরামের রেজা কিবরিয়া।

২১ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের আট নেতা খালেদার সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন