© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চার এএসপিকে অপসারণ, প্রজ্ঞাপন জারি

শেয়ার করুন:
চার এএসপিকে অপসারণ, প্রজ্ঞাপন জারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৯ পিএম | ২৩ অক্টোবর, ২০২৫
বিসিএস ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এতে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

অপসারণ হওয়া চার এএসপি হলেন: শের শাহ্, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল এবং আশফাক ফেরদৌস।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ চার এএসপিকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১- এর বিধি ৬(২)এ মোতাবেক সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন