© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা : শাবনূর

শেয়ার করুন:
শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা : শাবনূর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৭ পিএম | ২৩ অক্টোবর, ২০২৫
এক সময়ের পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ব্যক্তিগত জীবন এবং বিশেষ মুহূর্তের খবর তিনি মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার তিনি হাজির হলেন সম্পূর্ণ ভিন্ন সাজে, যা দেখে মুগ্ধ তার অনুরাগীরা।


সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেই ছবিতেই তাকে দেখা যায় জাপানের ঐতিহ্যবাহী পোশাক 'কিমোনো' পরে। এমন ব্যতিক্রমী পোশাকে যেন নতুন করে আলোচনায় এলেন শাবনূর।

ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে মেয়েকে ভালোবাসা জানিয়েছেন তিনি। তার ‘আদরের রাজকন্যা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা।’



এই চিত্রনায়িকা আরও লিখেছেন, ‘তোমার জন্মদিনে আমার একটাই কামনা যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।’ ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে শেষ করেছেন আবেগঘন বার্তাটি।

প্রসঙ্গত, ২০১১ সালের ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তাকে বিয়ে করেন। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রথম পুত্র সন্তানের মা হন। তার ছেলের নাম আইজান নিহান। তবে তাদের দাম্পত্য কলহের কারণে তাদের বিচ্ছেদ হয়ে যায়। 

টিজে/টিকে

মন্তব্য করুন