© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুঝে শুনে কাজ করছেন মেহজাবিন!

শেয়ার করুন:
বুঝে শুনে কাজ করছেন মেহজাবিন!

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন

entertainment-reporter
০৬:৪২ পিএম | ১৮ নভেম্বর, ২০১৯

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন। এই সময়ে অভিনয়ে বেশ বুঝে শুনে কাজ করছেন তিনি। ক্যারিয়ারে বেশ হিসাব-নিকাশ করেই পা বাড়াচ্ছেন বলে জানান তিনি।

তার ভাষ্য, টেলিভিশনের বাইরে আমাদের এখন অনেক ইউটিউব চ্যানেল। এসব চ্যানেলের জন্য নিয়মিত কনটেন্ট নির্মাণ করা হচ্ছে। টিভি ও ইউটিউব এই দুই মিলিয়ে আমাদের নাটক নির্মাণের সংখ্যা এখন অনেক বেশি।

তবে এত কাজের মধ্যেও অনেক নাটকের মান খুব বেশি ভালো না। কিন্তু কাজের সংখ্যা বাড়ানোর জন্য অনেকেই এসব নাটকে অভিনয় করছেন। যারা আমার নাটক নিয়মিত দেখেন তারা হয়তো লক্ষ্য করছেন, ঈদের পর আমি নাটক বেশি করছি না। কারণ আমি, কাজের কোয়ালিটি রক্ষা করতে চাই। নির্মাণশৈলী, গল্পের গভীরতাসহ সব দিক থেকে মান সম্পন্ন নাটকেই আমি অভিনয় করবো।

সম্প্রতি মেহজাবিন মিজানুর রহমান আরিয়ানের ‘এ সুইট লাভ স্টোরি’ শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করেন। এতে তিনি জুটি বেঁধেছেন অপূর্বর বিপরীতে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন