© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

শেয়ার করুন:
আজ মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৮ এএম | ২৪ অক্টোবর, ২০২৫
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ দুপুর পর্যন্ত মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুপুর ১টার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

পিএ/এসএন

মন্তব্য করুন