© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার কোক স্টুডিওতে তানযীর তুহিন

শেয়ার করুন:
এবার কোক স্টুডিওতে তানযীর তুহিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০০ পিএম | ২৪ অক্টোবর, ২০২৫
দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড ‘আভাস’-এর গায়ক ও কর্ণধার তানযীর তুহিন এবার নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন ‘কোক স্টুডিও বাংলায়’। বহু বছর ধরে ব্যান্ড সংগীতে নিজের স্বকীয়তা তৈরি করে অসংখ্য হিট গান উপহার দেওয়ার পর এবার তিনি কোক স্টুডিওর মঞ্চে নিজের ছাপ রাখতে প্রস্তুত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয় গানটির প্রথম ঝলক। সেখানে জানানো হয়, শুক্রবার (২৪ অক্টোবর) কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নতুন গানটি। ১৪ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেছে, তুহিন চেয়ারের ওপর বসে শিঙারা খাচ্ছেন, সামনে রয়েছে একগুচ্ছ টিস্যু, এবং তার পরনে পাঞ্জাবি।

পোস্টের ক্যাপশনে কোক স্টুডিও বাংলা উল্লেখ করেছে, ‘নস্টালজিয়ার পাতা উল্টিয়ে আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান।’

অভিনব ভঙ্গি আর স্বকীয়তার মিশ্রণে তুহিনকে কোক স্টুডিওতে দেখার জন্য এরই মধ্যে ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

পিএ/এসএন

মন্তব্য করুন