© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হবু বরের সাথে বিয়ের শপিং-এ মিথিলা! (ভিডিও)

শেয়ার করুন:
হবু বরের সাথে বিয়ের শপিং-এ মিথিলা! (ভিডিও)

মিথিলা-সৃজিত

entertainment-reporter
০১:৪৮ পিএম | ১৯ নভেম্বর, ২০১৯

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতার আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জির প্রেমের কথা নতুন কিছু নয়। বরাবরই তারা একে অপরকে ‘জাস্ট ফ্রেন্ড’ বলে গণমাধ্যমে পরিচয় দিলেও তাদের সম্পর্কের গভীরতা প্রবল।

এদিকে গতকাল (সোমবার) দুই দেশের গণমাধ্যমে মিথিলা-সৃজিতকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয়, আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোট পর্দার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

সেই খবরে এও জানা যায়, আগামী বছরের ২২ ফেব্রুয়ারি ভারতের পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। অবশ্য সৃজিতের ঘনিষ্ঠজন সূত্রে এই তারিখ বলা হলেও মিথিলার ঘনিষ্ঠ কাজিন সংগীতশিল্পী অর্ণব জানিয়েছেন, এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের ১৮ তারিখ বিয়ে করবেন তারা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মিথিলার এক সহকর্মী বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে জানিয়েছেন, বিয়ে যখনই হোক, তবে এই উপলক্ষে প্রস্তুতি নিচ্ছেন দুই পরিবারের সদস্যরা। এমনকি বিয়ের জন্য চলছে কেনাকাটাও।

তিনি এও জানিয়েছেন, গত শুক্রবার সৃজিত ও মিথিলার পরিবার গুলশানের আড়ংয়ে কেনাকাটাও করেছেন। এসময় মিথিলার পরিবার ও মেয়ে আইরাও সাথে ছিলেন।

এদিকে সহকর্মীর মুখ থেকে এমন তথ্য আসতে না আসতে সোশ্যাল মিডিয়ায় কেনাকাটার অনেকগুলো ছবি ভাইরাল হয়ে যায়। যেগুলোর সমন্বয়ে একটি ভিডিও ইউটিউবে এখন ঘুরছে।

মূলত বহুদিন ধরে সৃজিত-মিথিলার প্রেমের সম্পর্কটা দারুণ কাটছে। ঈদের ছুটিতে বাংলাদেশ থেকে সৃজিতের সঙ্গে দেখা করতেও গিয়েছিলেন মিথিলা।

উল্লেখ্য, এর আগেও মিথিলা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।

ভিডিও

 

টাইমস/জেকে

মন্তব্য করুন