© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার নতুন গান ‘কবুল’ দিয়ে মুগ্ধ করলেন ইমরান–ইয়ামি

শেয়ার করুন:
এবার নতুন গান ‘কবুল’ দিয়ে মুগ্ধ করলেন ইমরান–ইয়ামি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৪ এএম | ২৫ অক্টোবর, ২০২৫
বলিউড তারকা ইমরান হাশমি ও ইয়ামি গৌতম। প্রথমবারের মতো সিনেমায় জুটি বেঁধে আসছেন তারা। আগেই জানা গিয়েছিল ‘হক’ শিরোনামে একটি ছবিতে দেখা যাবে তাদের। এবার এর নতুন গান ‘কবুল’–এ দর্শকের মন কেড়েছেন বলিউডের এই দুই তারকা। তাদের রোমান্টিক রসায়নে ভরপুর এই গানটি প্রকাশ পেয়েছে করেছে জঙ্গলি মিউজিকে। খবর: বলিউড হাঙ্গামা।

গানটি সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বিশাল মিশ্রা, এ ছাড়া কৌশল কিশোরের লেখায় এতে কণ্ঠ দিয়েছেন আরমান খান।



গানটি নিয়ে বিশাল বলেন, ‘আমি চেয়েছি গানটি যেন নির্মল, অন্তরঙ্গ ও সিনেমাটিক অনুভূতি দেয়, যা চরিত্রগুলোর আবেগকে অল্প কথায় প্রকাশ করবে।’

এরপর গানটি নিয়ে ইমরান হাশমি বলেন, ‘‘যখন কোনো সিনেমার প্রাণ হয়ে ওঠে সংগীত, তখন এক ধরনের জাদু তৈরি হয়। ‘কবুল’ সেই জাদুরই প্রতিফলন।”

নতুন এই গানটি নিয়ে ইয়ামি গৌতমও মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘‘কবুল’ সেই বিরল গানগুলোর একটি, যা কথা নয়—চাহনি, নীরবতা ও না-বলা আবেগের ভেতর দিয়ে বাঁচে।”

জঙ্গলী পিকচার্স, ইনসমনিয়া ফিল্মস এবং বাওয়েজা স্টুডিওস–এর যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘হক’ পরিচালনা করেছেন সুপর্ণ ভার্মা। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর।

 আরপি/টিএ


মন্তব্য করুন