© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১৮১২

শেয়ার করুন:
পুলিশের অভিযানে সারাদেশে গ্রেপ্তার ১৮১২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৩ পিএম | ২৫ অক্টোবর, ২০২৫
সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 শনিবার (২৫ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ২৮৭ জন এবং অন্যান্য ঘটনায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এয়ারগান দুটি, রাইফেল স্কোপ একটি, গুলি ১০ রাউন্ড, কার্তুজ ২ রাউন্ড, চাপাতি একটি, রামদা একটি উদ্ধার করা হয়।

টিজে/টিকে

মন্তব্য করুন