© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের ওপর ভর করে একটি দল ক্ষমতায় আসতে চাইছে : এম এ মালেক

শেয়ার করুন:
ভারতের ওপর ভর করে একটি দল ক্ষমতায় আসতে চাইছে : এম এ মালেক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৩ পিএম | ২৫ অক্টোবর, ২০২৫
একটি রাজনৈতিক দল ভারতের ওপর ভর করে ক্ষমতায় আসতে চাইছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এম এ মালেক বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে। দলটি সমতার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বজায় রাখবে।

এসময় বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতকে সংযত থাকার আহ্বান জানান এম এ মালেক। পরে সিলেট ৩ আসনের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে টিউবওয়েল বিতরণ করেন তিনি।

টিজে/টিকে

মন্তব্য করুন