আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী

বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠকে যোগ দিতে আজ রবিবার ঢাকায় আসছেন পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। দীর্ঘ ১৯ বছর পর দুই দেশের এই বৈঠক হতে যাচ্ছে। এর আগে দুই দেশের জেইসির সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর ঢাকায়।

আগামীকাল সোমবার ঢাকায় অনুষ্ঠিত হবে নবম জেইসি বৈঠক। এতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য বিনিয়োগ, কৃষি সহায়তা, আর্থিকসেবা, ব্যাংকিংসহ নানা খাতের উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এই সময়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও সই হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জেইসির বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী আহাদ খান চিমা বৈঠকে যোগ দেবেন এমন কথা ছিল।

তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে পেট্রোলিয়াম মন্ত্রী মালিক তিন দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা সফরের সময়ে জেইসি বৈঠকের পাশাপাশি পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক একাধিক সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026
img
জামায়াতে ইসলামী মুনাফেকের দল: ফজলুর রহমান Feb 01, 2026
img
নিজ বাসায় ভাঙচুর ও চুরি, ৫ দিন পর জানলেন অভিনেতা Feb 01, 2026
img
ঢাকায় চালু হলো তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র, জেনে নিন এন্ট্রি ফি Feb 01, 2026