স্বাস্থ্য খাতে অগ্রগতি ‘উৎসাহজনক’ তবুও গতি বাড়ানো প্রয়োজন : উপদেষ্টা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের স্বাস্থ্য খাত ইতিবাচক গতিতে এগোচ্ছে। কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহজনক হলেও কিছু ক্ষেত্রে এখনো গতি বাড়ানো প্রয়োজন।

তিনি মনে করেন, সমন্বিত প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনা থাকলে স্বাস্থ্য খাতের বিদ্যমান জটিলতা কাটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড : মিড টার্ম রিফ্লেকশনস অন হেলথ এসডিজি প্রগ্রেস ইন বাংলাদেশ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরজাহান বেগম।

নুরজাহান বেগম বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। মানুষের সুচিকিৎসা ও মানসম্মত সেবা নিশ্চিতে সরকার ইতিমধ্যে সাড়ে সাত হাজার চিকিৎসককে বিভিন্ন পদে পদোন্নতি দিয়েছে, সাড়ে তিন হাজার নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে এবং একই সঙ্গে সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, স্বাস্থ্যখাতের মানোন্নয়ন শুধু অবকাঠামো বা জনবল বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। মা ও শিশু মৃত্যুহার কমানো, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং সেবা সহজলভ্য করার দিকেও নজর দিতে হবে। এর জন্য প্রয়োজন বহুমুখী সমন্বয়- যেখানে সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা এবং বেসরকারি খাত একসঙ্গে কাজ করবে।

তিনি উল্লেখ করেন, এসডিজি অর্জনের পথে কিছু ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তবে যেসব সূচকে পিছিয়ে আছি, সেখানে ডেটা-ভিত্তিক পরিকল্পনা ও ফলাফল-নির্ভর কাজ বাড়াতে হবে।

নুরজাহান বেগম বলেন, আমাদের লক্ষ্য শুধু টার্গেট পূরণ নয়- মানুষ যেন বাস্তব সেবা পায়, সেই নিশ্চয়তা তৈরি করা। আর সেটিই হবে সত্যিকারের টেকসই উন্নয়ন।

কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

টিজে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ঢাবিতে ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা Feb 01, 2026
img
রানি মুখার্জির কামব্যাকে বক্স অফিসে দাপট! Feb 01, 2026
img
দেশে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 01, 2026
img
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে বিএনপি: ইশরাক Feb 01, 2026
img
সাবেক এমপি বাহাউদ্দিন নাছিম ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ Feb 01, 2026
img
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির Feb 01, 2026
img
জীবনদর্শন নিয়ে কী র্বাতা দিলেন কোয়েল মল্লিক? Feb 01, 2026
img
নতুন রুপে আবার বড় পর্দায় ফিরছেন জিতু কমল Feb 01, 2026
img
নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার Feb 01, 2026
img
ঈদে মুক্তি পাচ্ছে শুভ-মিমের অ্যাকশন সিনেমা ‘মালিক’ Feb 01, 2026
img
অতিথি পাখিদের মতো ঘুরতে আসা নাগরিকদের মনোনয়ন দিচ্ছে একটি দল: আসিফ মাহমুদ Feb 01, 2026
img
নির্বাচন সামনে রেখে যুবদলকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মুন্না Feb 01, 2026
img
সাংবাদিকরা দেশের জন্য ও জনগণের জন্য কাজ করে সত্য কথা বলে এবং সত্য লিখে: মির্জা ফখরুল Feb 01, 2026
img
৩১ দফার ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক ‘রেইনবো স্টেট’ গঠন করা হবে: কায়সার কামাল Feb 01, 2026
img
জামায়াত আমির আইডি হ্যাকের কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে: নাছির Feb 01, 2026
img
এসপি আনিসসহ ৫ জনকে গ্রেপ্তারে পরোয়ানা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Feb 01, 2026
img
অবশেষে প্রকাশ পেল সিয়ামের নতুন নায়িকার পরিচয় Feb 01, 2026
img
আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি আলকারাজ-জোকোভিচ Feb 01, 2026
img
কালো বডিকনে নজরকাড়া লুকে কেয়া Feb 01, 2026
img
পাকিস্তানি খেলোয়াড়দের 'অস্ট্রেলিয়াকে হারানোর উদ্যম' ধরে রাখতে বললেন নাকভি Feb 01, 2026