© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবার ৬ বছর পর ভারতে পিটবুল

শেয়ার করুন:
আবার ৬ বছর পর ভারতে পিটবুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৫ পিএম | ২৬ অক্টোবর, ২০২৫
প্রায় ৬ বছর পর ভারতে পা রাখতে চলেছেন বিশ্বখ্যাত আমেরিকান র‍্যাপার ও গায়ক পিটবুল, অর্থাৎ আর্মান্ডো ক্রিশ্চিয়ান পেরেজ। ‘পিটবুল : আই অ্যাম ব্যাক’ শীর্ষক এই ট্যুরে ভারতে দুটি কনসার্টে অংশ নেবেন এই গায়ক।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৬ ডিসেম্বর ভারতের গুরুগ্রামের হুদা গ্রাউন্ডে, এরপর ৮ ডিসেম্বর হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে শো করবেন পিটবুল।

এ ছাড়া ইভেন্ট প্ল্যাটফর্ম ‘বুক মাই শো’ তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবর ঘোষণা করেছে।



প্রকাশিত পোস্টারে পিটবুলের ছবি ও ইভেন্টের তারিখ উল্লেখ করে তারা লিখেছে, “মিস্টার ওয়ার্ল্ডওয়াইড ‘পিটবুল : আই অ্যাম ব্যাক’ শীর্ষক ট্যুরে ভারতে আসছেন।”

শনিবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। ন্যূনতম টিকিটের দাম ২০০০ রুপি, ভিআইপি টিকিটের দাম শুরু ৫০০০ থেকে, আর প্রিমিয়াম টিকিটের সর্বোচ্চ দাম ২৪,৯৫০ রুপি ধার্য করা হয়েছে।

এর আগে পিটবুল ভারতে এসেছিলেন ২০১১, ২০১৭ ও ২০১৯ সালে।

এটি হতে যাচ্ছে ভারতে তার চতুর্থ যাত্রা। টিম্বার, হোটেল রুম সার্ভিস, নো লো ট্রেইটস-এর সুরে আবারও মাততে যাচ্ছে ভারতীয় অনুরাগীরা। 

এদিকে ভারত ট্যুর শেষে আগামী ১১ ডিসেম্বর পিটবুল পারফরম করবেন বাহরাইনের বিখ্যাত ব্যায়ান আল ডানা এম্পিথিয়েটারে।


আরপি/এসএন

মন্তব্য করুন