© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মা হারালেন পরিচালক অনিমেষ আইচ

শেয়ার করুন:
মা হারালেন পরিচালক অনিমেষ আইচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৩ পিএম | ২৬ অক্টোবর, ২০২৫
মা হারালেন ‘ভয়ংকর সুন্দর’ নির্মাতা অনিমেষ আইচ। রবিবার (২৬ অক্টোবর) বিকেলে তার মা অঞ্জলি আইচ (অঞ্জু) শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেই জানিয়েছেন।

বর্তমানে তার মরদেহ ধানমণ্ডির বাসায় রাখা হয়েছে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমার মা স্বর্গের পাখি হয়ে গেলেন। বিদায় মাগো।

সেই পোস্টে অনুসারীরা অনিমেষ আইচকে তার মায়ের মৃত্যু শোকে সমবেদনা জানিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘কোনো ভাষা নেই। তার শেষ হাসিটা চোখে লেগে আছে!’ অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘আহা!! মায়ের আত্মার শান্তি কামনা করছি!’ তানভীন সুইটি লেখেন, ‘গভীর শোক ও শ্রদ্ধা।’

অঞ্জলি আইচের তিন সন্তানের মধ্যে অনিমেষ আইচ ছাড়াও অঞ্জন আইচ নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেন, আরেক সন্তান অনুপ আইচ।

এসএন 

মন্তব্য করুন