© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫১৫

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫১৫

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫০ পিএম | ২৭ অক্টোবর, ২০২৫
গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৪৮২ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫১৫ জনকে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি বিদেশি পিস্তল, ১টি পুরাতন রিভালবর, ২টি দেশীয় পাইপগান, ১টি একনলা বন্দুক, ১টি পাইপগান, ৬ রাউন্ড গুলি, ১টি দেশীয় এলজি, ১টি ‍পুরাতন মরিচাযুক্ত দেশীয় এলজি, ১টি স্টিলের ধারালো ‍চাকু, ২টি সুইচ গিয়ার চাকু, ১টি কাঠের বাট যুক্ত কিরিচ ও ৫টি কিরিচ।
 
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দফতর।

এমআর/টিকে 

মন্তব্য করুন