© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১ কোটি রুপির বিনিময়ে খোলামেলা দৃশ্যে কাজল!

শেয়ার করুন:
১ কোটি রুপির বিনিময়ে খোলামেলা দৃশ্যে কাজল!

নায়িকা কাজল আগরওয়াল

entertainment-desk
০১:১৬ পিএম | ২৩ নভেম্বর, ২০১৯

বলিউড ও দক্ষিণী নায়িকা কাজল আগরওয়াল। অবশেষে কোটি রুপির বিনিময়ে খোলামেলা দৃশ্য করতে রাজি হলেন তিনি। অবশ্য বহু নায়িকা এমন দৃশ্যে অভিনয়ে আপত্তি জানালেও আকাশছোঁয়া সম্মানিতে রাজি হলেন কাজল আগরওয়াল।

জানা গেছে, ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের অভিনয় ক্যারিয়ার এখন বেশ তুঙ্গে। যে সিনেমায় নায়ক হিসেবে তিনি থাকেন, সেই সিনেমা সুপার-ডুপার হিট হয়। বলতে গেলে ক্যারিয়ারে একের পর এক সুপার হিট ছবি উপহার দিয়ে চলেছেন এই নায়ক।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন ছবি ‘আলা ভাইকুন্তাপুরামলো’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আল্লু অর্জুন। ছবিটি পরিচালনা করবেন ত্রিবিক্রম শ্রীনিবাস। মূলত এ ছবিটিই প্রযোজনা করছেন আল্লু আর্জুনের বাবার প্রতিষ্ঠান গীতা আর্টস।

সেই সিনেমার এক গানের দৃশ্যের জন্য চমক হিসেবে হাজির হতে যাচ্ছেন কাজল আগরওয়াল।

জানা গেছে, কাজলকে একটি আইটেম গানে দেখা যাবে। যেখানে গানটির জন্য ব্যাপক খোলামেলা দৃশ্যে অভিনয় করবেন তিনি। এই কারণেই আকাশছোঁয়া সম্মানীও দাবি করেন নায়িকা কাজল। এরপর এই ছবির আইটেম গানের জন্য তাকে চুক্তিবদ্ধ করা হয়।

এও জানা গেছে, শুধু মাত্র এই একটি গানের জন্য প্রযোজনা প্রতিষ্ঠানকে এক কোটি রুপি গুণতে হচ্ছে। যার বিনিময়ে খোলামেলা হয়ে নাচবেন কাজল। তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন পূজা হেগড়ে।

এদিকে ২০২০ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

 

টাইমস/জেকে/টিএইচ

মন্তব্য করুন