© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নয়া পল্টনে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি

শেয়ার করুন:
নয়া পল্টনে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
own-reporter
০২:৫২ পিএম | ২৩ নভেম্বর, ২০১৯

শনিবার নয়া পল্টনে দলীয় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। তাতে পুলিশের অনুমতি পায়নি দলটি।

শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রোববার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অথবা জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ২ টায় বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পুলিশের কাছে আবেদন করেছি, ওই দু’টি স্থানের মধ্যে যেকোনো একটিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন