ফেসবুকে ‘মন্তব্যের’ জেরে পূবাইল থানার ওসি প্রত্যাহার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। স্থানীয়রা জানায়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার অধিকার থাকা উচিত কিনা’ এমন মন্তব্য করার জেরে তাকে থানা থেকে সরানো হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে জিএমপির পুলিশ লাইনসে (লাইন ওআর) সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি ফেসবুকে ওসি আমিরুল ইসলাম লেখেন, ‘আগে গণভোট দরকার, স্বাধীনতা বিরোধীদের এ দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা?’ তার এই মন্তব্যের পরই বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে গত ২০ অক্টোবর জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগর মজলিসের শূরার সদস্য অধ্যাপক ডা. আমজাদ হোসেন এবং পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামীম হোসেন মৃধা ওসি আমিরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে জিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ওসি শেখ আমিরুল ইসলাম পূবাইল থানায় যোগদানের পর থেকেই একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং জামায়াতে ইসলামী ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছেন। অভিযোগকারীরা আরো দাবি করেন, তিনি ওই রাজনৈতিক দলের নেতাদের পুলিশ প্রটোকল দিয়ে যাচ্ছেন। সম্প্রতি জামায়াত আমিরকে উদ্দেশ্য করে তার ‘ধৃষ্টতাপূর্ণ ও রাজনৈতিক বক্তব্য’ পূবাইলবাসীকে ক্ষুব্ধ ও আহত করেছে।

একজন সরকারি কর্মকর্তা হয়েও ওসির এমন রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ প্রশাসনিক নিরপেক্ষতা নষ্ট করেছে উল্লেখ করে তারা কেবল বদলি নয়, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তবে এ বিষয়ে ওসি শেখ আমিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লিখিনি। এটি একটা প্রপাগান্ডা। এসব বিষয়ে তদন্ত চলছে। আমাকে থানা থেকে জিএমপি পুলিশ লাইনসে বদলি করা হয়েছে।’


ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
বয়সের ফারাক ও কটাক্ষের মাঝেও মিষ্টি জুটি সোহিনী ও সপ্তর্ষি! Feb 02, 2026
img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026
img
প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক Feb 02, 2026
img
নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না Feb 02, 2026
img
জাহানারা আলমের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা Feb 02, 2026
img
এই নির্বাচন ঠিক করবে আগামীর বাংলাদেশ জুলুমের না ইনসাফের হবে : সারজিস Feb 02, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল Feb 02, 2026
img
অরিজিতের দেখানো পথেই হাঁটছেন অভিনেতা রাজীব Feb 02, 2026
img
পবিত্র শবেবরাতে বিএনপি মহাসচিবের বাণী Feb 02, 2026
img
ক্যারিয়ারের আগে সন্তান, নিজের প্রায়োরিটি স্পষ্ট করলেন দীপিকা Feb 02, 2026
img
আচরণবিধি লঙ্ঘনে গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচন কমিশনের সতর্কবার্তা Feb 02, 2026
img
দিতিপ্রিয়ার বিদায়ের দু'মাসের মধ্যেই কি বন্ধ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'? Feb 02, 2026
img
জামায়াত আমির বললেন ‘রাখ তোর ফ্যামিলি কার্ড’ Feb 02, 2026
img
অবশেষে বিয়ের পিঁড়িতে পাকিস্তানি দুই তারকা শাহনাওয়াজ ও সাবিনা! Feb 02, 2026
img
অবশেষে স্বামীকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী লাইবা খান Feb 02, 2026
img
সরকারের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়ারই অংশ: নিরাপত্তা উপদেষ্টা Feb 02, 2026