© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবারও গানে সাফা কবির

শেয়ার করুন:
আবারও গানে সাফা কবির

দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির

entertainment-reporter
০৫:২৯ পিএম | ২৩ নভেম্বর, ২০১৯

দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি নতুন একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। অমিতাভ রেজার নির্দেশনায় সাব্বির হাসান নাসিরের ‘হর্ষ’ গানের ভিডিওতে দেখা যাবে তাকে। শুক্রবার গানটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছে রাজধানীতে।

নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে সাফা কবির বাংলাদেশ টাইমসকে বলেন, এবারই প্রথম অমিতাভ ভাইয়ের নির্দেশনায় মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করলাম। গান অনুযায়ী গল্পের উপস্থাপনা আমার ভালো লেগেছে। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করার ব্যাপারে আমি সবসময়ই একটু বেশিই সচেতন থাকি। যদিও গানটির গায়ক কোনো তারকা নন, তারপরও গানটি আমার কাছে ভালো লেগেছে। এতে শিল্পীর গায়কি, অমিতাভ ভাইয়ের নির্দেশনায় এবং সর্বোপরি পুরো টিমের আন্তরিকভাবে কাজ করা সবমিলিয়ে মিউজিক ভিডিওটি বেশ ভালো হবে বলে আমি বিশ্বাস করি।

এর আগে চারটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলেন সাফা কবির। গানগুলো হলো, ইমরানের ‘এমন একটা তুমি চাই’, ‘আমার কাছে তুমি অন্যরকম’, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ‘বসন্ত বাতাসে’ এবং প্রীতমের ‘খোকা’। প্রতিটি গানে সাফার অনবদ্য উপস্থিতি আর প্রাণবন্ত অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের।

এদিকে গেল দুই দিন রুবেল হাসানের পরিচালনায় ‘টেককেয়ার’ নাটকের কাজ চিত্রায়ণে অংশ নিয়েছেন সাফা। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন।

 

টাইমস/জেকে/এসআই

মন্তব্য করুন