© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘খাঁচা’র পর জয়ার ‘নকশি কাঁথার জমিন’

শেয়ার করুন:
‘খাঁচা’র পর জয়ার ‘নকশি কাঁথার জমিন’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান

entertainment-reporter
০৫:৪১ পিএম | ২৩ নভেম্বর, ২০১৯

জনপ্রিয় কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ উপন্যাস অবলম্বনে ‘নকশি কাঁথার জমিন’ শিরোনামের চলচ্চিত্র নির্মাণ করছেন আকরাম খান। ২০১৮-১৯ সালের সরকারি অনুদানে নির্মিত হবে ছবিটি।

এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এমনটাই জানিয়েছেন নির্মাতা নিজেই।

বাংলাদেশ টাইমস প্রতিনিধির কাছে এই বিষয়ে পরিচালক বলেন, জয়া আহসানের সঙ্গে ছবিটি নিয়ে আলোচনা করেছি। তিনি ছবিটিতে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত এটা নিশ্চিত।
‘বিধবাদের কথা’ উপন্যাসে দুই বিধবা বোনের জীবনযাপনের আড়ালে লুকিয়ে থাকা বাংলাদেশের ইতিহাসের এক রক্তঝরা অধ্যায় তুলে ধরবেন পরিচালক।

এর আগে, সরকারি অনুদানে জয়া আহসানকে নিয়ে ‘খাঁচা’ নামের একটি ছবি নির্মাণ করেছিলেন আকরাম খান। হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল ছবিটি।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন